বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা-গাঁজা ও জুয়াড়িসহ গ্রেফতার ৫

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:২৬ এম
শাহরাস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা-গাঁজা ও জুয়াড়িসহ গ্রেফতার ৫
শাহরাস্তি মডেল থানা পুলিশের টানা সাঁড়াশি অভিযানে মাদক, অনলাইন জুয়া ও চুরি মামলার আসামীসহ পৃথক ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৭ থেকে ২০ মে পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, অনলাইন জুয়াড়ি আটক এবং চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০ মে সূচীপাড়া উত্তর ইউপির  শোরসাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোরসাক আটিয়া বাড়ির মৃত হারেজ মিয়ার ছেলে আব্দুল জলিল (২৩)-কে তার নিজ চা দোকান থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মামলা : এফআইআর নং-২৭, জি আর নং-১২৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। একই দিনে টামটা দক্ষিণ ইউপির টামটা পাটোয়ারী বাড়ির মোঃ কবিরের ছেলে মোঃ রাশেদ (২৩)-কে মহসিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে পুলিশ।
মামলা : এফআইআর নং-২৬, জি আর নং-১২৭; সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫। এছাড়া নিয়মিত চুরি মামলার তদন্তে রায়শ্রী উত্তর ইউপির  খামপাড়া এলাকার ইব্রাহীম খলিলের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৩)-কে শাহরাস্তি থানা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
মামলা : এফআইআর নং-১৩, জি আর নং-১৩; পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারা। এর আগে ১৮ মে পৌর শহরের  ঠাকুর বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকায় কাজিরকাপ গাজী বাড়ির কোরবান আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭)-কে একটি ভাড়া বাসার কক্ষ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মামলা : এফআইআর নং-২৪, জি আর নং-১২৫; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
আর ১৭ মে টামটা দক্ষিণ ইউপির  দোপাল্লা তালুকদার বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ সবুজ (৩০)-কে দোপাল্লা আলিপুর সংযোগ সড়কের হাজী বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মামলা : এফআইআর নং-২২, জি আর নং-১২৩; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  মীর মাহবুবুর রহমান বলেন, মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়ের শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital