শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা; অভিযুক্ত পলাতক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:০২ এম
শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা; অভিযুক্ত পলাতক
শাহরাস্তি উপজেলায় গৃহকর্মীর কাজে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ১২ বছর বয়সী ওই শিশুটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউপির  এক অসহায় পরিবারের সন্তান ওই শিশু। তার বাবা-মা উভয়েই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অভাবের কারণে প্রায় সাত মাস আগে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মের কাজে যাওয়া-আসা শুরু করে সে। অভিযোগ রয়েছে, সেই সুযোগে ৬০ বছর বয়সী নাসিরউদ্দিন নামের ওই ব্যক্তি শিশুটির ওপর নির্যাতন চালায়।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক নির্যাতন করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় ও লোকলজ্জার কারণে শিশুটি দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে।
গত মঙ্গলবার (২ জুন) শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে সে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষার পর জানা যায়, শিশুটি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত নাসিরউদ্দিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ভুক্তভোগী শিশুটির প্রতিবন্ধী মা বলেন, আমার মেয়েটার জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। ভয়ভীতি ও হুমকির কারণে সে এতদিন মুখ খুলতে পারেনি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।
এ বিষয়ে চিতোষী পূর্ব ইউপির ওয়ার্ড  ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। একটি অসহায় পরিবারের শিশুর সঙ্গে এমন অমানবিক ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়ে  ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital