বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘের সভাপতি হাবিব ও সম্পাদক রাসেদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:১২ পিএম
কচুয়া বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘের সভাপতি হাবিব ও সম্পাদক রাসেদ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে বুরগী গ্রামে সামাজিক সংগঠন “বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘের” নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত (৪ জুন )  সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাইদ আফ্রিদি ও তামজিদ হোসেনের স্বাক্ষরিত সংগঠনের একটি পেডে সভাপতি গাজী আহসান হাবিব ও সাধারণ সম্পাদক পদে রাসেদ হোসেনসহ ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়‌।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউছার গাজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ মহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজির মাহমুদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে ইতিবাচক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘ  কাজ করে যাচ্ছে। পাশাপাশি মানবতার সেবা, সামাজিক সম্প্রীতি, সততা ও ন্যায়পরায়ণতার আদর্শকে ধারণ করে এই সংঘের উদ্যোগে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নবগঠিত কমিটির সভাপতি গাজী আহসান হাবীব ও সাধারণ সম্পাদক  রাশেদ হোসেন বলেন, বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আমরা অতীতের ধারাবাহিকতায় সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital