বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঢাবিয়ানের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:২৯ পিএম
চাঁদপুরে ঢাবিয়ানের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

চাঁদপুর জেলার আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান করেছে চাঁদপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুরে ঢাবিয়ান’।

সংগঠনটির শিক্ষা সহায়তা তহবিল (Talent Assistance Fund-TAF) এর আওতায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হবে।

আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হতে হবে এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ জুন ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে সকল যোগ্য শিক্ষার্থীকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

Model Hospital

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য চাঁদপুরে ঢাবিয়ানের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর সঙ্গে ০১৭১৭-৩১০০৪৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা সহায়তা তহবিলের মাধ্যমে প্রতিবছর অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital