শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক প্রফেসর হাফেজ রুহুল আমিনের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৩:২১ পিএম
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক প্রফেসর হাফেজ রুহুল আমিনের বিদায় সংবর্ধনা

ক্যাম্পাস রিপোর্ট : চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ। এ কলেজের সকলের প্রিয় শিক্ষক ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিন।

২০০৯ সালে চাঁদপুর সরকারি কলেজে যোগদানের পর থেকে কলেজটিকে মেধা, প্রজ্ঞা ও শ্রম দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে স্থান করে নিয়েছেন তিনি। প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিন ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা। ১৯৯৩ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে সরকারি চাকুরী শুরু করেন।

বুধবার (৯ মার্চ) বেলা বারটায় ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবালের সভাপতিত্বে প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিনের পিআরএল (অবসর উত্তর ছুটি) জনিত বিদায় সংবর্ধনা স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগে অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিনের স ালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার হাফেজ মোঃ রুহুল আমিনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁর বক্তব্যে প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিনকে একজন ধার্মিক, অমায়িক এবং সফল মানুষ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ‘‘প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিন অত্যন্ত ধৈর্যশীল একজন শিক্ষক। তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন, তিনি আমাদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। চাঁদপুর সরকারি কলেজ একজন দক্ষ, কর্মবীরকে বিদায় দিচ্ছে। আমি উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’’

Model Hospital

স্বল্প পরিসরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার উপস্থিত ছিলেন।

বেলা ১ টায় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, তাঁর সভা কক্ষে চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে হাফেজ মোঃ রুহুল আমিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital