শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সন্তানকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি— নিখোঁজ শুভর সন্ধান চাই

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:২০ এম
সন্তানকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি— নিখোঁজ শুভর সন্ধান চাই

চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ ওবায়েদ উল্লাহ শুভ (বয়স ১৫+)। তিনি শাহাদাত হোসেন মিন্টুর ছেলে। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের রব মাস্টার বাড়ি।

পরিবার জানায়, শুভ গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা-এর শিক্ষার্থী। গত ১৫ জুন ২০২৬, সোমবার সকাল ৯টার পর তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের জার্সি এবং অ্যাশ (Ash) রঙের ট্রাউজার।

Model Hospital

কেউ তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে ০১৭০৯-৩২৮৩৬০ অথবা  ০১৯৬৮-৮২৬০০৩ নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে শুভকে দ্রুত খুঁজে পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital