বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে সরকারি নির্দেশ অমান্য করে কৃষি জমির মাটি বিক্রি করছেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:১৫ পিএম
মতলব দক্ষিণে সরকারি নির্দেশ অমান্য করে কৃষি জমির মাটি বিক্রি করছেন জামায়াত নেতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বদরপুর গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে।
এতে আশেপাশের জায়গা ও কৃষি জমি নষ্ট হওয়ার আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী। নারায়ণপুর পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য হেলাল পাটোয়ারী তার বাড়ির পাশের ফসলী জমি থেকে ভেকু মেশিন দিয়ে রাতের আঁধারে এ মাটি বিক্রি করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত পাঁচদিন যাবত রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পাওয়ারট্রলি (ট্রাক্টর) দিয়ে বিভিন্ন স্থানে ওই মাটি বিক্রি করছেন জামায়াত নেতা মো. হেলাল পাটোয়ারী। ওই মাটি নেওয়ার সময় বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার সরকারি রাস্তা কেটে ফেলা হয়েছে। হেলাল পাটোয়ারী স্থানীয় এলাকার সরকার দলের লোকজনকে ম্যানেজ করে অবৈধভাবে এই মাটি বিক্রি করছেন বলে এলাকাবাসী জানান। চক্রটি প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতেও সাহস পায় না। সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে মাটি বিক্রি ও টাকা উত্তোলন সব কিছুই দেখা শোনা করেন মাসুদ নামে এক ব্যক্তি।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নারায়ণপুর ভূমি অফিস থেকে কর্মকর্তারা গিয়ে মাটিকাটা বন্ধ রাখার নির্দেশ দেন। তবে মাটিকাটা বন্ধ রাখার নির্দেশ দেয়ার পরও রাতের আঁধারে মাটি বিক্রি বন্ধ করেনি হেলাল পাটোয়ারী।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি জানায়, হেলাল পাটোয়ারী ফসলি জমিতে পুকুর কাটার কথা বলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করেই চলছে। এমনকি তিনি মাদ্রাসার সরকারি রাস্তা কেটে ফেলেছে গাড়ি যাওয়া-আসা করার জন্য। এলাকাবাসী আরও জানান, বদরপুর বকাউল বাড়ির বিল্লাল হোসেনের কাছে ৩ হাজার টাকা করে ২৬ গাড়ি, কবির বকাউলের কাছে ৫ গাড়ি, কুদ্দুস বকাউলের কাছে ১৫ গাড়ি, কাশিমপুর বেপারী বাড়ির আবুল হোসেন ও মাসুদসহ আরো অনেকের কাছে মাটি বিক্রি করেন হেলাল পাটোয়ারী। যা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে হেলাল পাটোয়ারী মাটি বিক্রির কথা অস্বীকার করে বলেন, আমি মাছ চাষ করার জন্য বাড়ির পাশে পুকুর খনন করছি।
নারায়ণপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আশ্রাফ আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বিষয়টি জানালে আমি সাথে সাথে ঘটনাস্থলে লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ রাখতে বলেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital