বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১:২৪ পিএম
ফরিদগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এস এম ইকবাল : ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে মো. হাসান(২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ইদ্ধার কওে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়েছে।

৯ মার্চ বুধবার বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ের শাসিয়ালী গ্রামের ইসাদি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই যুবকের বসতঘর থেকে লাশ উদ্ধার করে। আত্মহত্যা কারী হাসান ইসাদি বাড়ির ওয়ালি উল্যার একমাত্র ছেলে।

আত্মহত্যার বিষয়ে হাসানের পরিবারের লোকজন জানান, হাসান দির্ঘদিন দরে মানুষিক রোগে ভুগছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ৪ বোনের এক ভাই হাসান পেশায় একজন অটোরিক্সা শ্রমিক ছিলেন। কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে ফরিদগজ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital