বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে

দেশজুড়ে এখন সুশাসন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:২৭ এম
দেশজুড়ে এখন সুশাসন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে : লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।

 পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির কেন্দ্রঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলা কৃষকদলের পৃথক পৃথক উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফরিদগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী এবং বিএনপি নেতা মহসীন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।
এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
অন্যান্মযদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসীন পাটোয়ারী, এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম স্বপন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “দীর্ঘ ১৭ বছরের দুশাসন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশজুড়ে এখন সুশাসন ও জনগণের শাসন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে সবুজে ঘেরা সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে সারা দেশে ৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ফরিদগঞ্জ উপজেলাসহ তৃণমূলের প্রতিটি অঞ্চলে আমরা এই চারা রোপণ ও বিতরণ শুরু করেছি।”
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “কৃষকদলের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করবেন। পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করা হবে।”
একই সাথে সরকারের বিভিন্ন কল্যাণমূলক সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডসহ যেসব গণমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেগুলো যেন সাধারণ মানুষ সঠিকভাবে পায়-সে জন্য বিএনপি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, অতীত নির্বাচনে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং এসব জনকল্যাণকর উদ্যোগকে ভুয়া আখ্যা দিয়েছিল, তারা যেন কোনো সুযোগ নিতে না পারে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital