বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সপ্তসুর সংগীত একাডেমির বর্ষামঙ্গল অনুষ্ঠিত

শিল্পীদের জন্য চাঁদপুর প্রেস ক্লাব উন্মুক্ত থাকবে : সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
শিল্পীদের জন্য চাঁদপুর প্রেস ক্লাব উন্মুক্ত থাকবে : সভাপতি সোহেল রুশদী

চাঁদপুরে সপ্তসুর সঙ্গীত একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুরে ঘরোয়া ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সপ্তসুর সংগীত একাডেমির বর্ষামঙ্গল অনুষ্ঠান। শুক্রবার ৩১ জুলাই সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব সড়কে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, চাঁদপুরের শিল্পী ও সংগঠনের সাথে চাঁদপুর প্রেস ক্লাবের সেতুবন্ধন তৈরী করবো। এই একাডেমির অধ্যক্ষ ও কণ্ঠশিল্পী রূপালী চম্পক তিনি দেশসেরা শিল্পী। তার নেতৃত্বে এই একাডেমির আরো উন্নত হবে। শিল্পীদের জন্য চাঁদপুর প্রেস ক্লাব উন্মুক্ত থাকবে। বাংলা সংস্কৃতির ধারাবাহিক চর্চাই আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে তুলতে সংগীত, নৃত্য ও আবৃত্তির মতো সৃজনশীল চর্চার বিকল্প নেই। সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ ও কণ্ঠশিল্পী রূপালী চম্পকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, নৃত্য প্রশিক্ষক কবির আজিজ, সংগীত নিকেতনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম এবং নাট্যাভিনেতা পরিমল দাস নুপুর, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী
এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী নাছির খান, সরল সাহাসহ সংগীত, নৃত্য ও সংস্কৃতিসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে অনুষ্ঠানে বিভিন্ন সংগীত পরিবেশন করেন সপ্তসুর সংগীত একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ষার আবহ ও প্রকৃতির সৌন্দর্যকে কেন্দ্র করে পরিবেশিত গানগুলো উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

Model Hospital

বক্তারা বলেন, প্রকৃতি ও বাঙালির সংস্কৃতির সঙ্গে বর্ষার রয়েছে গভীর সম্পর্ক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও সংগীতচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।