বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:৫১ পিএম
চাঁদপুর সদর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর সদর উপজেলা শাখার ১৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর ও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৫ জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত সদর উপজেলা বিএনপির কমিটির সভাপতি হিসেবে শাহজালাল মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. হযরত আলী ঢালী।

এছাড়া কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছে আলহাজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, শেখ আব্দুর রশিদ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, আজহার উদ্দিন মিয়া, মো. আবুল প্ৰধানীয়া, আলফাজ উদ্দিন আলফু, মো. ইউসুফ খান, মো. হুমায়ুন কবির হিমু, মো. বিল্লাল বেপারী, আবুল কালাম জমাদার, সরদার মো. রফিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান), বোরহান খান, রফিকুল ইসলাম খোকন মল্লিক, সিরাজুল ইসলাম তালুকদার, মুক্তার হোসেন বাবুল সরকার, হাফেজ ওয়ালী উল্লাহ, মো. সিরাজ প্ৰধানীয়া ও জি এম জহিরুল ইসলাম।

এছাড়া সদর উপজেলা বিএনপির পূনাঙ্গ কমিটিতে রয়েছে সহ-সভাপতি পদে অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আলমগীর আলম জুয়েল, মোহাম্মদ আলী খান, আব্দুল বাতেন চৌধুরী, এ.কে.এম. ফজলুল হক সেলিম, মনিরুজ্জামান মানিক, আব্দুল মান্নান খান, আলাউদ্দিন তালুকদার, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের মিজি খোকা, মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, মো. বাকের খন্দকার, মো. জাকির হোসেন তালুকদার, মো. মোশারফ হোসেন শিকদার।

Model Hospital

যুগ্ম-সাধরন সম্পাদক পদে রয়েছে মো. আখতার হোসেন সাগর, গাজী মো. মাসুদ রায়হান, পীরজাদা বরকত উল্লাহ খান, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. মাহমুদ হাসান কবির, অ্যাড. শিরিন আক্তার সুপ্তা।

কোষাধ্যক্ষ মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, প্রচার সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ গাজী, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী, মৎস্য বিষয়ক সম্পাদক আবুল হোসেন মিজি, যুব বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম নজু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু হানিফ কাকন, মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আক্তার শানু, ছাত্র বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম ভূঁইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চন্দন কুমার দত্ত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. নজরুল আহসান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাঠোয়ারী বাবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ মর্জি, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক আনিসুর রহমান পিটার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নুরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এ. ইউসুফ মিন্টু মিজি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক স্বপন মাহমুদ, তথ্য বিষয়ক সম্পাদক মো. সেলিম মিরাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রেহেনা ইব্রাহিম (কচি), পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সরদার, সহ-কোষাধ্যক্ষ কাজী আলী আশ্রাফ রিপন, সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক শাহজেলাল সরকার মিলন, মাহবুবুর রহমান মেম্বার, অ্যাড. সালমা বেগম, সহ-যুব বিষয়ক সম্পাদক আঃ মান্নান খান কাজল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, সহ-প্রচার সম্পাদক জয়নাল মাতাব্বর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ খান।

কার্যকরী সদস্য জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেয়াদৌস আলম বাবু, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. শামসুল ইসলাম মটু, অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. কৌহিনুর রশিদ, এ.টি.এম. আব্দুল মতিন (তাহের), মানিকুর রহমান মানিক, এনায়েত উল্লাহ খোকন, অ্যাড. রফিকুল হাসান রিপন, মো. সরওয়ার গাজী, আবুল কালাম আজাদ, সোলায়মান ঢালী, ইমাম হোসেন গাজী, শেখ মোহাম্মদ হাবিব, জাকির মৃধা, জয়নাল আবেদীন বেপারী, সোলাইমান ভুট্টু, আব্দুর রাজ্জাক, হাজী ওসমান গাজী, ডা. তালিম হোসেন পাঠান, মোফাজ্জল হোসেন মফু মেম্বার, চাঁন মিয়া চকিদার, মো. সুমন ভূঁইয়া, মো. নাছির খান, তালহা ফারুকী সঞ্জয়, জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, সাইফুল ইসলাম, মো. কামাল হোসেন মিজি, দ্বীন মোহাম্মদ, মো. খাইরুল বাশার, মো. শাহাদাত মিজি, মো. খোরশেদ আলম বাবুল মোল্লা, মো. শহীদ বেপারী, মো. আবুল হোসেন বেপারী, আবুল হাশেম চোকদার, মো. হারুনুর রশীদ, খাদিজা আক্তার ও জান্নাত আক্তার।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।