মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পিএম
চাঁদপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর পৌর শাখার ২২ সদস্যের উপদেষ্টা মণ্ডলী ও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৫ জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত পৌর উপজেলা বিএনপির কমিটির সভাপতি হিসেবে মো. আক্তার হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাড. মো. হারুনুর রশীদ রয়েছেন।

এছাড়া কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছে সফিউদ্দীন আহম্মেদ, নুরুল ইসলাম মৃধা, অ্যাড. হেদায়েত উল্ল্যা, কাজী শাহাদাত হোসেন, হারুন-অর-রশীদ মিয়াজী, আমিনুল ইসলাম (সেলিম) খান, অ্যাড. এ. টি. এম মোস্তফা কামাল, অ্যাড. আবুল কালাম সরকার, শাজাহান সিদ্দিকী, সলিমুল হক সলিম, সাহেদ রায়হান কালু, আবুল বারাকাত ভূঁইয়া (আসিফ), মো. টিপু সুলতান খান, সামছুল আলম প্ৰধানীয়া, মজিবুর রহমান, ফরিদ আহম্মেদ বেপারী, মো. মফিক বেপারী, রাসেদ চৌধুরী, মো. রুহুল আমিন পাটওয়ারী, আহসান হাবিব (বাচ্চু মিজি), আনোয়ার হোসেন আনু ঢালী ও দুলাল গাজী।

এছাড়া পৌর বিএনপির পূনাঙ্গ কমিটিতে রয়েছে সহ-সভাপতি পদে মো. আফজাল হোসেন, মো. আহসান উল্যা পাটওয়ারী(সেন্টু), মো. নজরুল ইসলাম নজু বেপারী, মো. শহিদুল ইসলাম (মঞ্জু), কাজী মাঈনুল হক জীবন, মো. মজিবুর রহমান লিটন, মো. মোশারফ হোসেন লিটন, মো. বশির আহমেদ রিপন, মো. মনিরুল ইসলাম বেপারী, মো. সালাউদ্দিন সেলিম, মো. হুমায়ুন কবির হুমা, মো. দ্বীন মোহাম্মদ জিল্লু, আনোয়ার হোসেন বাচ্চু, মো. আনোয়ার হোসেন মাঝি, মো. মোস্তফা বন্ধুকসী।

Model Hospital

যুগ্ম-সাধরন সম্পাদক পদে রয়েছে মো. আব্দুল কাদের বেপারী, মো. ইমান আলী মিয়াজী, মো. কবির হোসেন মিয়াজী, মো. মহসিন মজুমদার লিটন, মো. সালমান শেখ, শিরিন ফারাজানা আফরোজ (রুজি)।

এছাড়া কমিটিতে আরো রয়েছেঃ- কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন আহম্মেদ(পলাশ), মো. শাহজালাল শেখ, দপ্তর সম্পাদক মো. শহিদ উল্যা ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন গাজী, মহিলা বিষয়ক সম্পাদিকা জোহরা আনোয়ার হীরা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মাঝি, যুব বিষয়ক সম্পাদক মো. শাহানুর বেপারী শানু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইখতিয়ার উদ্দিন শিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান গাজী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিন খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. হাজী মজিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. শাহাজাহান সাজু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. মফিজ মোল্লা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আক্তার হোসেন সরকার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. পারভেজ আলম রবিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন বেপারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন মানিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার সেতু, শ্রম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. নান্নু পাটওয়ারী।

কার্যকরী সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, অ্যাড. সলিম উল্যা সেলিম, মো. মনির চৌধুরী, মো. সেলিমুস সালাম, ডি.এম শাহজাহান, মাহবুবুর রহমান শাহীন, মো. মোশারফ হোসাইন, ডা. মোবারক হোসেন চৌধুরী, অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, মো. আলী আহাম্মদ সরকার, মো. মোস্তফা কামাল, নূর মোহাম্মদ বেপারী, ফারজানা আক্তার লাকি, মো. নজরুল ইসলাম সেকুল, মো. মনির হোসেন ভূইয়া, মো. সৈয়দ আহম্মেদ তাতী, এ.কে.এম আজাদ, মো. আলমগীর হোসেন খান, মো. আনিছ বেপারী, মো. আলমগীর হোসেন (মৃধা মাঝি), আঃ কাদের দেওয়ান মিন্টু, মো. মোস্তফা মাল, মো. আবু তাহের (তাছির বেপারী), মো. খোকন মিয়াজী, মো. হাবিব উল্যা পাটওয়ারী, মো. নুরুল ইসলাম গাজী, মো. বাবুল মাল, রেজাউল করিম মানিক, মো. ফজলুল হক বেপারী, মো. আব্দুর রহমান মিয়াজী, মো. আসলাম তালুকদার, মো. ফিরোজ পাটওয়ারী, মো. কবির হোসেন সরকার, নাছির উদ্দিন আহাম্মদ ভূইয়া, মো. সাইফুল আলম ছৈয়াল, মো. শহিদ ঢালী, মো. শাহাদাত হাওলাদার, মো. আবুল খায়ের ছৈয়াল, মো. দুলাল খান, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, মো. ফরিদ হোসেন কালু, মো. মমিনুল হক টিটু, মো. আল আমিন খান, মাহবুব সরকার, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, মো. ফয়সাল আহমেদ বাহার, মো. শাহজাহান কবির খোকা, মো. ফারুক ভূইয়া, মো. মাসুদ মাঝি, মো. সালাউদ্দিন বেপারী, আঃ রাজ্জাক হাওলাদার, ইসমাইল হোসেন পাটওয়ারী, সফিউদ্দীন আহম্মেদ বাবলু, মো. জিয়াউর রহমান সোহাগ, ফেরদৌসী আক্তার ঈষিতা ও শারমিন আক্তার।

অতীতের অভিজ্ঞতা ও উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় অঙ্গনে আলোচনা

মৈশাদীর চেয়ারম্যান পদে এবার কারা আলোচনায়? উঠে আসছে মানিক পাটোয়ারীর নাম

মাঈনুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ এম
মৈশাদীর চেয়ারম্যান পদে এবার কারা আলোচনায়? উঠে আসছে মানিক পাটোয়ারীর নাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। জনপ্রতিনিধি হিসেবে তাঁর অতীত অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক সেবায় সম্পৃক্ততা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আলোচনা চলছে।

মনিরুজ্জামান মানিক পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি। এর আগে তিনি মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা।

স্থানীয় সূত্র ও তাঁর সমর্থকদের ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যান থাকাকালে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং ডিজিটাল সেবার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে জানান তাঁর অনুসারীরা।

করোনাকালে সহায়তার দাবি

Model Hospital

করোনাভাইরাসের সংক্রমণের সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় আনছেন তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, ওই সময়ে ব্যক্তিগত উদ্যোগে ‘সততা স্টোর’-এর মাধ্যমে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ দিয়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছিলেন মানিক পাটোয়ারী। তাঁদের মতে, সংকটকালীন এসব উদ্যোগ স্থানীয় মানুষের একটি অংশের মধ্যে তাঁর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে।

উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে প্রত্যাশা

মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মধ্যে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা। তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত প্রার্থিতা এবং অন্যান্য প্রার্থীর অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে স্থানীয়দের প্রত্যাশার মধ্যে রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজ করা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা

মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর সমর্থকদের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে তাঁর পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মৈশাদী ইউনিয়নের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। তবে নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত অবস্থান, তাঁদের পরিকল্পনা এবং ভোটারদের মতামত নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে আরও স্পষ্ট হবে।

সব মিলিয়ে, আসন্ন মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। তাঁর অতীত কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসম্পৃক্ততার বিষয়গুলো নির্বাচনী আলোচনায় কতটা গুরুত্ব পায়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোর জন্য।