বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৮ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১১ আগস্ট) ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন দলটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৩ মে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ জনেরও বেশি মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। চলতি বর্ষা মৌসুমে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এসব পরিবার চরম মানবেতর জীবনযাপন করছেন।
অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা প্রাথমিক সহায়তা নিয়ে এগিয়ে যান। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, আমরা রাষ্ট্রীয় বা সরকারি ক্ষমতায় নেই। শুধুমাত্র দায়িত্ববোধ ও মানব কল্যাণের অংশ হিসেবে সংগঠনের তহবিল থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী যেকোনো বিপদে-আপদে আপনাদের পাশে থাকবে।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির ভয়াবহতা উল্লেখ করে তিনি আরও বলেন, চুরি হলে হয়তো কোনো না কোনো জিনিস বেঁচে যায়, কিন্তু অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। যারা স্বর্বস্ব হারিয়েছেন, তারাই কেবল এই কষ্টের নির্মমতা উপলব্ধি করতে পারেন। আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমেও ক্ষতিগ্রস্তদের সরকারি ঘর ও সুযোগ-সুবিধা দ্রুত পাইয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা এম. এ. তাহের, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, রূপসা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. হোসাইন এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আবু হানিফ।
এ সময় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মপরিষদ ও শূরা সদস্য, স্থানীয় ওয়ার্ডের দায়িত্বশীল কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital