বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়ে

দাখিলে সাফল্য : ভবিষ্যতে ডাক্তার হতে চায় মিরাজুল ইসলাম মাহিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৪৩ এম
দাখিলে সাফল্য : ভবিষ্যতে ডাক্তার হতে চায় মিরাজুল ইসলাম মাহিন

চাঁদপুরে আল-আমিন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মিরাজুল ইসলাম মাহিন দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৮৪ নম্বর পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মিরাজুল ইসলাম মাহিন চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার রয়েজ রোডস্থ ডব্লিউ রহমান জুটমিল এলাকার বাসিন্দা। তার বাবা মোঃ তরিকুল ইসলাম, তিনি একটি প্রাইভেট হাসপাতালের মার্কেটিং অফিসার।

মা কোহিনুর আক্তার একজন গৃহিণী। আল-আমিন মডেল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে ১ হাজার ২৮৪ নম্বর অর্জন করে মাহিন। পড়াশোনার পাশাপাশি তার স্বপ্ন ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।

মাহিনের এই সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অনুপ্রেরণা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানায় তার পরিবার। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে চিকিৎসাবিজ্ঞানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সে।

মিরাজুল ইসলাম মাহিনের বাবা-মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, মাহিন তার মেধা, অধ্যবসায় ও সততার মাধ্যমে ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital