বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:১৯ এম
মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়া

মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ১৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে মো. হানিফ মিয়াকে সহ-সাধারণ সম্পাদক পদ থেকে সহ-সভাপতি পদে পদোন্নতি দেওয়া হয়। এ সংক্রান্ত চিঠি গত ৩০ জুলাই তাঁর কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত ওই চিঠিতে আশা প্রকাশ করা হয়, তাঁর পদোন্নতি আগামী দিনে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

এদিকে পদোন্নতি উপলক্ষে গত ১৮ আগস্ট মাতৃভূমি গ্রুপের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া বলেন, তাঁর পদোন্নতির জন্য তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

তিনি বলেন, তরুণ বয়সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। এখন জীবনের শেষ প্রান্তে এসে তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ গঠনে ভূমিকা রাখতে চাই। একই সঙ্গে মাতৃভূমি গ্রুপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত পরিবর্তন এবং বেকারত্ব নিরসনে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের পরিচালক (অর্থ) মো. ফিরোজ আলম, পরিচালক (ক্রয়) মো. মহিউদ্দিন মিয়া, পরিচালক (মার্কেটিং) মো. জহিরুল ইসলাম, কনসালট্যান্ট হাসান আবদুল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলামসহ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital