বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়ার্ডে সাফল্য অর্জনে

আপন কিডস স্পোকেন ইংলিশ সেন্টারের দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:২০ পিএম
আপন কিডস স্পোকেন ইংলিশ সেন্টারের দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
চাঁদপুরে আপন কিডস স্পোকেন ইংলিশ সেন্টারের দুই কৃতি শিক্ষার্থীকে আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়ার্ডে সাফল্য অর্জন ও বিদেশ ভ্রমণের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলায় চাঁদপুর সাংবাদিক ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত দুই শিক্ষার্থী হলেন রাইনা হাসান তাসনিয়া ও সাজিদ ইসলাম। আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়ার্ডে আপন কিডস স্পোকেন সেন্টারের শিক্ষার্থী রাইনা হাসান তাসনিয়া জাতীয় পর্যায়ে সিলভার পজিশন অর্জন করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জন্য নির্বাচিত হয়েছে। অপর শিক্ষার্থী সাজিদ ইসলাম ইংলিশ অলিম্পিয়ার্ডে ন্যাশনাল রাউন্ডে সিলভার মেডেল অর্জন করে আন্তর্জাতিক রাউন্ডে বালি, ইন্দোনেশিয়াতে অংশ নেয়। সেখানে সাজিদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে তিনটি পজিশন অর্জন করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। আপন কিডস স্পোকেন সেন্টারের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, যুগ্ম সম্পাদক সিদুল মুনা চৈতি, নির্বাহী সদস্য মো. মাসুদুর রহমান, আব্দুল আজিজ শিশির ও সাংবাদিক কেএম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “আপন কিডস স্পোকেন সেন্টারের শিশু শিক্ষার্থীরা মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষ হয়ে উঠছে। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদযোগ। এজন্য আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের পরিবার বা প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো চাঁদপুরের জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে তারা যে সাফল্য অর্জন করেছে, তা অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। ইংরেজি ভাষায় দক্ষতা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভাষা ও যোগাযোগ দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চাঁদপুরের সন্তানরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখুক, এটাই আমাদের প্রত্যাশা।” যথাযথ পরিচর্যা ও সুযোগ পেলে চাঁদপুরের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন বয়ে আনতে সক্ষম হবে।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের গাছের চারা উপহার প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital