শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভোটকেন্দ্র সরানোর নোটিশে সড়কে বিক্ষোভ এলাকাবাসীর

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পিএম
ফরিদগঞ্জে ভোটকেন্দ্র সরানোর নোটিশে সড়কে বিক্ষোভ এলাকাবাসীর

চাঁদপুরের ফরিদগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের শুনানির নোটিশকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ৪০ বছরেরও বেশি সময় ধরে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ কেন্দ্রে প্রায় দুই হাজার ভোটার রয়েছেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তাঁরা জানতে পারেন, কেন্দ্রটি স্থানান্তরের বিষয়ে বৃহস্পতিবার চাঁদপুর জেলা নির্বাচন অফিসে শুনানি অনুষ্ঠিত হবে।

এলাকাবাসীর দাবি, ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়ে কেন্দ্রের কোনো ভোটার লিখিত বা মৌখিক দাবি জানাননি। তাঁদের অভিযোগ, কোনো একটি মহল নিজেদের স্বার্থে ভোটকেন্দ্রটি অন্য দুটি কেন্দ্রের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে।

বক্তারা বলেন, স্থানীয় মানুষের মতামত উপেক্ষা করে ভোটকেন্দ্র স্থানান্তর করা হলে তাঁরা এর প্রতিবাদে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। একই সঙ্গে কেন্দ্রটি আগের স্থানেই রাখার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

Model Hospital

মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন জামায়াত সভাপতি রোকন উদ্দীন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মাহবুব আলম খান, ইউনিয়ন যুবদল নেতা রাশেদ আইয়ুব হেলাল, পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম মাল, ব্যবসায়ী দুলাল তালুকদার, বিল্লাল মিজি, ফারুকুল ইসলাম মাল ও মোস্তফা খান বাবুলসহ স্থানীয়রা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম
কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দরা

​​”মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার ৬৪নং উত্তর ডুমুরিয়া ৮ম শ্রেণিতে উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

​বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো: এমদাদুল হকের সভাপতিত্বে এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানিবাস আইনজীবী মো: ইব্রাহিম ও প্রকৌশলী কাউছার আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা শিক্ষা বিষয়ক সমন্বয়কারী প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই কেবল পাঠ্যপুস্তক মুখস্থ করিয়ে নয়, বরং তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে।

​তিনি আরও বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষা সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মায়েরা। মায়েরা যদি সচেতন হন, তবে সন্তানের পড়ালেখা এবং চরিত্র গঠন শতভাগ নিশ্চিত হয়। আজকের এই মা সমাবেশ প্রমাণ করে যে, অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন।

Model Hospital

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর মিয়াজী ও মোস্তাফিজুর রহমান,​কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ​বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বোরহান উদ্দিন মজুমদার ও মোঃ দ্বীন ইসলাম খন্দকার।

​অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল খান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোশাররফ হোসেন, আব্দুর রহিম, শাহাদাত হোসেন মৃধা, সহকারী শিক্ষক নাঝরিন সুলতানা, মাসুদ মিয়াজী এবং ইউপি সদস্য আব্দুল হান্নান, ছাত্রদল নেতা মো: নুরুল আমিন প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে মায়েদের সচেতনতা ও অসামান্য ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করেন।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।