বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ ২ জন আটক, পরোয়ানায় আরও ১জন

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২৪ এম
শাহরাস্তিতে ইয়াবাসহ ২ জন আটক, পরোয়ানায় আরও ১জন
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। একই সময়ে সিআর পরোয়ানাভুক্ত আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,রবিবার( ৩০ আগষ্ট) উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা ফয়েজ আহাম্মদের ছেলে মোহিনকে সিআর মামলা নং-৮৬/২৬ (শাহরাস্তি)-এর পরোয়ানাভুক্ত হিসেবে আটক করে পুলিশ। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
এর আগে শনিবার, (২৯ আগষ্ট) উপজেলার মেহের দক্ষিণ ইউপির ৫নং ওয়ার্ডের দারুনকরা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা মিজানুর রহমানের ছেলে সাব্বির হোসেন (৩৫)-কে ভোলদিঘী বাজার থেকে দেবকরাগামী সড়কের বাবুলের ফলের দোকানের সামনে থেকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) উপজেলার শ্রীপুর গ্রামের জেলে বাড়ির সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহসিন (২৭)-কে আটক করা হয়। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের জেলে বাড়ির বাসিন্দা মৃত দেলোয়ার হোসেন ওরফে দেলুর ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা হয়েছে। পরে তাকেও আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital