বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসমাইল হোসেন বিপ্লব কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
কচুয়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উৎসবমুখর পরিবেশে কচুয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য রেলি বের করা হয়। এ সময় কচুয়া পৌরসভা ও ১২ টি ইউনিয়ন বিএনপি ও সহযোগগী সংগঠনের নেতাকর্মীগণ রেলিতে অংশগ্রহণ করেন
রেলিটি কচুয়া সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মিলিত হয়।
আনন্দ মিছিলের পূর্বে কচুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য চাঁদপুর জেলা বিএনপির রাখেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ মিন্টু, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল , সাধারণ সম্পাদক মাসুদের সুভাষ, কচুয়া উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আজিজ উল্লাহ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ শারফিন হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগণ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital