বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
চাঁদপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গৌরবময়  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অসংখ্য নারী নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছেন।

তিনি বলেন, মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। কোনো অন্যায়, অবিচার ও নিপীড়নের কাছে মাথা নত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Model Hospital

অ্যাড. সলিম উল্যা সেলিম আরও বলেন, দেশ ও জাতির সংকটময় সময়ে নারী সমাজকে ঘরে বসে থাকলে চলবে না। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার পাশাপাশি সমাজে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করলেই বিএনপির রাজনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদা খানম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অনন্তা চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশারফ, ফারজানা লাকি, সেলিনা রহমান, অ্যাড. রেহেনা কচি, মতলব উত্তর উপজেলা মহিলা দলের সভানেত্রী ফারজানা সরকার, চাঁদপুর পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সহ-সভাপতি ফারজানা রোজী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আক্তার ইশিতা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, চাঁদপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত আক্তারসহ বিএনপি, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের অঙ্গীর পাদদেশের সামনে গিয়ে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital