শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নির্মাণ কাজে মেম্বারের বাধা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২:০৬ পিএম
ফরিদগঞ্জে নির্মাণ কাজে মেম্বারের বাধা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে এক বাড়ির প্রায় ২০ পরিবারের চলাচলের নির্মাণ কাজে সাবেক ইউপি সদস্যের বাধাঁ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাড়ীর লোকজন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

সরেজমিনে জানাযায়, উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ লক্ষীপুর মোল্লা বাড়িতে প্রায় ২০/২২ টি পরিবারের বসবাস। বাড়িতে জনবসতি বেশী হওয়ায় মূল পথ নেই বললেই চলে। বিকল্প পথ হিসেবে বাড়ীর পুকুর পাড়ে দেওয়াল নির্মাণ করে নতুন চলাচলের নির্মাণ করছে ভুক্তভোগী বিশ পরিবার। কিন্তু এতে বাধাঁ হয়ে দাঁড়ায় উক্ত বাড়ীর বাসিন্ধা সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন মোল্লা।

মোল্লা বাড়ীর পুকুরের দক্ষিণ পশ্চিম পাড় ঘেসে নতুন রাস্তা নির্মাণকাজ চলছে। কিন্তু নির্মান কাজের মাঝামাঝি সময়ে ফারুক হোসেন মোল্লা বাধাঁ হয়ে দাঁড়ায়। আর এতে করে বাড়ীর ভুক্তভোগী পরিবারগুলো সাময়িক আলোর মুখ দেখলেও তা বাস্তবিক ভাবে বাধাঁর সম্মুখীণ হয়ে পড়ে।

মোল্লা বাড়ীর ভুক্তভোগী বাসিন্ধা মনিরুজ্জামান, আ.মান্নান, হেজবুল্লা, তাজু মোল্লা, আবুল খায়ের, আবিদ মোল্লাসহ কয়েকজন বলেন, আমরা অনেক ভরসা নিয়ে বাড়ীর দক্ষিণ পাশের্^র জায়গার মালিক ব্যবসায়ী আ. কাদের মোল্লার সহযোগিতা নিয়ে তার পথ ব্যবহারের অনুমতি নেই। কিন্তু সেই পথে ফারুক হোসেন মোল্লা জায়গা পাবে দাবি করে আমাদের পথে বেড়া দেওয়ার হুমকি দেয়। এতে আমাদের বাড়ীর ২০ পরিবারের চলাচলের পথ অনিশ্চয়তা দেখা দেয়। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

Model Hospital

বাড়ির দক্ষিন পাশের্^র বাসিন্ধা ঢাকার ব্যবসায়ী আ. কাদের মোল্লা বলেন, প্রায় ৫ যুগ ধরে বাড়ীর ভিতরে থাকা প্রায় ২০ পরিবারের চলাচলের কোন নির্দিষ্ট চলাচলের পথ নেই। আমাকে বাড়ির লোকজন ফোন করে বাড়ীতে এনে দক্ষিণ পাশের কিছু অংশ পথের জায়গা দাবি করে। মানবিক দৃষ্টিতে আমি রাজি হয়ে উক্ত কাজে সহযোগিতার হাত বাড়াই। কিন্তু এতে বাড়ীর অংশীদার সাবেক ইউপি সদস্য অযৌক্তিক ভাবে তার নিজের জায়গা রয়েছে দাবি করে চলাচলের পথে বাধাঁ হয়ে দাঁড়ায়।

স্থানীয় ওয়ার্ডের বর্তমান মেম্বার আ. হান্নান বলেন, মোল্লা বাড়ীর লোকজন আমাকে বিষয়টি জানালে সরেজমিনে এসে দেখি পুকুরের পাড় দিয়ে রাস্তা আসলে কাহারো কোন ক্ষতি হবে না। অথচ সাবেক মেম্বার ফারুক মোল্লা কাজে বাধাঁ হয়ে দাঁড়ায় যা অত্যান্ত দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে মোল্লা বাড়ীর বাসিন্ধা সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন মোল্লা বলেন, বাড়ীর কোন কাজে আমি বাধাঁ দেইনি। তারা আমার সাথে কোন কথা না বলে আমার জায়গার উপর দিয়ে চলাচলের চিন্তা করে কিভাবে।

সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, আমাকে বাড়ীর লোকজন লিখিত ভাবে অভিযোগ দিলে অবশ্যই আমি তা নিরসন করার চেষ্টা করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital