বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
মতলব দক্ষিণে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলায় নজরুল বর্ষ-২০২৬ এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর-২০২৬) সকালে মতলব সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে  দিতে প্রথমবারের মতো এই বর্ণাঢ্য  আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম। তিনি বলেন, তোমরা ছোটরা  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব কৈশোর বিষয়ে পড়বে, জানবে। তাহলে তোমাদের মনে নজরুলের সাহিত্যের চিন্তা চেতনার বিকাশ ঘটবে।
মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লেজাকান্দি সপ্রাবি’র প্রধান শিক্ষক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ আবদুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, মতলব সরকারি কলেজের প্রভাষক আইনুন নাহার কাদরী, প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ।
কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন শোভা সঙ্গীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দার, সূর্যমুখী কচি-কাঁচা মেলার সঙ্গীত প্রশিক্ষক নাজমুল আহসান খোকন, কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক সজল মজুমদার, সনক আবৃত্তি সংসদের সভাপতি সাইদুল আরেফিন শ্যামল প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন বলেন, উদ্বোধনী দিনে উপজেলার ১শ ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৮ টি কিন্ডারগার্টেন স্কুলের (ক- বিভাগের) ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital