বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় পর্যায়ে ফরিদগঞ্জের দুই খুদে কাব শিশুকে শিক্ষাবিভাগের সংবর্ধনা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
জাতীয় পর্যায়ে ফরিদগঞ্জের দুই খুদে কাব শিশুকে শিক্ষাবিভাগের সংবর্ধনা
জাতীয় পর্যায়ের মঞ্চে মেধার সাক্ষর রেখে ফরিদগঞ্জ তথা পুরো চাঁদপুর জেলার নাম উজ্জ্বল করেছে দুই খুদে কাব শিক্ষার্থী রুদ্র ও ইফফাতুরনেছা। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে এই দুই শিশু।
অনবদ্য এই গৌরবময় অর্জনকে সম্মান জানাতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে (পিটিআই) জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সম্মাননাপ্রাপ্ত দুই কৃতি কাব শিক্ষার্থী হলো-ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রুদ্র এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইফফাতুরনেছা।
উপজেলা স্কাউটের ইউনিট লিডার জহিরুল ইসলাম সুসংবাদের নেপথ্য গল্প তুলে ধরে জানান, ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় এ দুই খুদে স্কাউট গত ২৩ মে উপজেলায় এবং ৭ জুন জেলা পর্যায়ে প্রথম হয়। এরপর ১০ জুন চট্টগ্রাম বিভাগে প্রথম হয়ে তারা বিভাগীয় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে। সর্বশেষ ১৫ জুন সারা দেশের সেরা কাবদের হারিয়ে জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জনের ঐতিহাসিক সাফল্য লাভ করে তারা। অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গত ১৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পদক।
সুধী সমাবেশে উপস্থিত থেকে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতারা বলেন, দুই খুদে কাবের এই অবিশ্বাস্য সাফল্য চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা পরিবারকে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। এটি শুধু তাদের ব্যক্তি সাফল্য নয়, পুরো ফরিদগঞ্জের প্রাথমিক শিক্ষার উজ্জ্বল প্রতিচ্ছবি।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম এবং ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সাদেক হোসেন।
অনুষ্ঠান শেষে দুই কৃতি খুদে স্কাউটের হাতে শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক, অভিনন্দনপত্র ও ফুল তুলে দেন অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital