শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সেরাজ উদ্দিন সরকার সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১:৩০ পিএম
সেরাজ উদ্দিন সরকার সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা

সেরাজ উদ্দীন সরকার সাহিত্য পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

এ বছর সাহিত্য সংগঠক হিসেবে কাজী শাহাদাত, গবেষণামূলক গ্রন্থ বিভাগে আহমেদ মতিউর রহমান (বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস : উপমহাদেশের চলচ্চিত্রের ১০০ বছর) ও শিশু সাহিত্য বিভাগে মামুন সারওয়ার সামগ্রিক সাহিত্য কর্মের জন্যে পুরস্কার প্রাপ্তিতে মনোনীত হয়েছেন।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বিশিষ্ট সমাজসেবী সেরাজ উদ্দীন সরকারের স্মরণে পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ মজিবুর রহমান ও সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক জিএম আলহাজ্ব মোঃ শফিকুর রহমানের পিতা। শীঘ্রই এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।

পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, বই, সম্মাননাপত্র ও ক্রেস্ট।

Model Hospital

পুরস্কার বিজয়ী কাজী শাহাদাত সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক। এছাড়া আহমেদ মতিউর রহমান লেখক, সাংবাদিক ও চাঁদপুর উত্তরার সম্পাদক এবং মামুন সারওয়ার শিশু সাহিত্যিক ও ছোটদের সময় পত্রিকার সম্পাদক।

-প্রেস বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital