শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪:১৬ পিএম
ফরিদগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ প্রবাসির স্ত্রী রিমি আক্তার(২০)কে পরকিয়ায় বাঁধা দেওয়ায় আত্মহত্যা করেছে। আত্মহত্যার খবর পেয়ে থানার এসআই বরকত উল্ল্যা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

২৩ মার্চ বুধবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নিদূর্গাপুর এলাকার বড় বাড়ির প্রবাসি সাদ্দাম হোসেনের স্ত্রী এক কন্যা সন্তানের জননী রিমি আক্তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। রিমি একই বাড়ির মোক্তার হোসেন মেয়ে। গত ৬বছর পূর্বে রিমির একই বাড়ির সাদ্দাম হোসেনের সঙ্গে বিয়ে হয়।

কি কারণে রিমি আত্মহত্যা করেছে জানতে চাইলে স্থানীয় লোকজন জানান, রিমি মোবাইলে বিভিন্ন ছেলেদের সথে কথা বলতো এবং পরোকিয়ায় ও আসক্ত ছিল এ নিয়ে তার স্বামী তাকে বকা-ঝকা করলে সে আত্মহত্যা করে।

গৃহবধুর আত্মহত্যার বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে এবং পোস্টমর্টেম এর জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital