শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মেহার দক্ষিন ইউনিয়নে ৬৫৯ জন পেল ন্যায্য মূল্যের টিসিবির পন্য

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪:৩৫ পিএম
শাহরাস্তি মেহার দক্ষিন ইউনিয়নে ৬৫৯ জন পেল ন্যায্য মূল্যের টিসিবির পন্য

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির মেহার দক্ষিন ইউনিয়নে ন্যায্য মূল্য টিসিবির পন্য বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে ওই ইউনিয়নের ৬শত ৫৯ জন ব্যাক্তি ন্যায্যমূল্য ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুশুর ডাল পেয়েছেন। মেহার উওর ইউনিয়নের ৪ টি পন্য বিতরন কেন্দ্র দেবকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২শত ২৪ জন, রাজাখাঁ বাজার এলাকায় ১ শত ১২ জন, ভোলদিঘী বাজার এলাকায় ১ শত ৫০ জন, ও মালরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ শত ৭৩ জন ব্যাক্তি ও পরিবার টিসিবির পন্য সেবার আওতায় পন্য পেয়েছেন। জনপ্রতি ২ কেজি সয়াবিন ২ শত ২০ টাকা, ২ কেজি চিনি ১ শত ৩০ টাকা, ও ২ কেজি মুশুর ডাল ১ শত ১০ টাকা হারে পাবেন।

পন্য বিতরন কালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আক্তার হোসেন, পৌর ও মেহার দক্ষিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: হাবিব উল্ল্যাহ, টিসিবি ডিলার মেসার্স মাঈশা বিল্ডার্সের সত্ত্বাধিকারী মো: কামরুল হাসান, মেহার দক্ষিন ইউনিয়ন সচিব মো: মাইনুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital