বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আলগী উত্তর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫:৩৮ পিএম
হাইমচরে আলগী উত্তর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : দুমাস নদীতে জেলেদের জাটকা নিধন বন্ধ থাকায় হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নে  ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪৮৮ জন জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
২৩ মার্চ সকাল ১০টায় ২নং আলগী উত্তর  ইউনিয়ন পরিষদ মাঠে ৪৮৮ জন জেলেদের মাঝে চাল বিতরন করেন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ মাহবুবুর রহমান,ট্যাগ অফিসার হাইমচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলি , ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজহারুল ইসলাম,  ইউপি সদস্য মোঃ ফারুকুল ইসলাম গাজি,আব্দুল মতিন,মাসুদ খান,মিন্টু পাটওয়ারী।চাল বিতরণ কালে জেলেদের উদ্দেশ্য করে  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী বলেন,এই দু’ মাস সরকা নদীতে নামা নিষিদ্ধ করে দিয়েছেন, আপনারা সরাকের আইন কানুন মানার কারনে ৮০ কেজি করে চাল পাচ্ছেন।এই দু’ মাস নদী রক্ষা করা আপনাদের দায়িত্ব।
আপনারা যদি নদী রক্ষা করেন তাহলে এটার সুফল আপনারাই ভোগ করবেন।
আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও  শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনির জন্য দোয়া করবেন।আপনারা নিয়ম শৃংখোলা মেনে চাল নেবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital