শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আ.লীগের উদ্যোগে প্রয়াত উপজেলা চেয়্যারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৩:২৭ পিএম
শাহরাস্তিতে আ.লীগের উদ্যোগে প্রয়াত উপজেলা চেয়্যারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফরিদ উল্ল্যাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

২৭ মার্চ রবিবার বিকাল সাড়ে ৪ টায় উনকিলাস্থ প্রয়াত ফরিদ উল্ল্যাহ চৌধুরীর কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পন করেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মো: কামরুজ্জামান মিন্টু।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন মিজান, সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মাহবুব আলম চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইসকান্দার মিয়া সুমন, রায়শ্রী উত্তর ইউপি সচিব আমির হোসেন, ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, ইউপি সদস্য সোহেল পাটোয়ারী প্রমুখ।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মো: বিল্লাল হোসেন ও মাওলানা মো: রবিউল হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital