শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্যার আজ বাহির হচ্ছে, ভেকু সরিয়ে পেলুন!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৭:০৭ এম
স্যার আজ বাহির হচ্ছে, ভেকু সরিয়ে পেলুন!
নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরেই চাষযোগ্য কৃষি জমিতে মাটি খেকোদের হামলা চলে আসছে। ওদের হাত না কি অনেক লম্বা। প্রশাসনের এতো নজরদারিতেও থামছে না কৃষি জমির উর্বকৃত মাটি কাটা। স্থানিয়দের মনে প্রশ্ন প্রশাসন না কী মাটি খেকোদের হাত লম্বা। কেউ কেউ জমির মালিক ও প্রশাসনকেই দায়ি করছে। প্রশাসন মালিক পক্ষ এবং মাটি ক্রেতাদের আইনের কাঠগড়ায় দাড় না করায় এমন ঘটনা ঘটে চলছে।
শাহরাস্তির স্থানীয়রা জানাচ্ছেন, প্রশাসনের চতুর্থ শ্রেণীর কর্মচারির যোগসাজশে মাটি বিক্রেতা ও ক্রেতারা মাটি কাটার মহাউৎসবে মেতে উঠেছে। প্রশাসনের কর্তারা যখনই অভিযানে বাহির হতে প্রস্তুত তখন চতুর্থ শ্রেণী কর্মচারিদের মোবাইল হতে মাটি ক্রেতাদের কাছে চলে যায় তথ্য, স্যার আজ বাহির হচ্ছে, গাড়ি, ভেকু সরিয়ে পেলুন। যেমন কথা তেমন কাজ। গুনাক্ষরেও স্যার জানতে পারে না কি হচ্ছে।
নিষ্ফল অভিযানের কারণে কেউই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অভিযোগ না দিয়ে নিশ্চুপ সকল কষ্ঠ সয়ে যাচ্ছে। বিষয়টি কৃষি সংশ্লিষ্ট হলেও মাঠ পর্যায়ের কিছু কিছু কৃষি অফিসার অন্ধত্বের ভাব ধরে বসে রয়েছে। তারা উপজেলা কৃষি কর্মকর্তা বা ভূমি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করছে না। অপর দিকে কিছু কিছু এলাকায় সংশ্লিষ্ট  প্রশাসন ব্যবস্থা নিলেও ২/৪ দিন পর তার রেশ কেটে গেলে পুনরায় মাটি কাটার কাজে নেমে যায়। কেউ রাতে বা দিনে মাটি কাটা চলে বলে একাধিক সুত্রে জানায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital