রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত ফুড ব্লগার তানজিলাল রহমান জুম্মির বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাচারের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১২:৩৪ পিএম
কথিত ফুড ব্লগার তানজিলাল রহমান জুম্মির বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাচারের অভিযোগ
চাঁদপুরের কথিত ফুড ব্লগার Chandpur Foodi Fam এর এডমিন তানিজিলাল রহমান জুম্মির বিরুদ্ধে ফেইসবুক আইডি ও ফেইসবুক পাবলিক গ্রুপে বাজে মন্তব্যের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন খান’স ধাবার ব্যবস্থাপনা পরিচালক এবং নারী সংগঠন বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান।
অভিযোগে জানা যায় তানজিলাল রহমান জুম্মি Chandpur Foodi Fam ফুড গ্রুপের এডমিন হওয়ার সুবাদে তানিয়া ইশতিয়াক খানের সাথে সুসম্পর্ক ছিল।
নারী উদ্যোক্তা সৃস্টি  ও নারী ক্ষমতায়নের লক্ষে তানিয়া ইশতিয়াক খান ২০২০ সালে চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী প্রতিষ্ঠা করেন।
যার প্রথম প্রেসিডেন্ট ২০২১ সালের সফল ভাবে মেয়াদ শেষ করেন। মেয়াদ শেষ পরবর্তী ২০২২ সালের নতুন কমিটিতে তানজিলাল রহমান জুম্মিকে অন্তর্ভুক্ত করা হয়। জুম্মি আলাদা ভাবে সংগঠনের কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে নানা রকম মিথ্যা অপপ্রচার শুরু করে তার নিজ আইডি Tanzilal rahman jummy এবং পাবলিক ফুড রিভিউ গ্রুপ Chandpuri Foodi Fam Fam এ।
যার পরিপেক্ষিতে খান’স ধাবা রেস্টুরেন্টের সুনাম নষ্ট এবং তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত সুনাম নষ্ট করার অপচেষ্টার পাশাপাশি বিজয়ী সংগঠন থেকে বাহির হয়ে আলাদা ভাবে নতুন বিজয়ী ফেইসবুক গ্রুপ পরিচালনা করছে।
যা সংগঠনিক ভাবে সম্পূন্ন নিয়ম বহির্ভূত কাজ। উল্লেখ্য যে ফুড গ্রুপ Chandpuri Foodi Fam একটি ফুড রিভিউ গ্রুপ সাধারণ এই গ্রুপে ফুড লাভারগন বিভিন্ন খাবার ও রেস্টুরেন্ট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। যদি মতামত পজেটিভ হয় তাহলে উক্ত খাবার বা রেস্টুরেন্টের সেলস বৃদ্ধি পায় আর নেগেটিভ রিভিউ দিলে ঐ প্রতিষ্ঠানের সেলস কমে আসে। সেই ফুড গ্রুপের এডমিন হওয়ার সুবাদে তানজিলাল রহমান জুম্মির কারো সাথে মতের অমিল হলে সে বিভিন্ন ভাবে নেগেটিভ রিভিউ দিয়ে নাজেহাল করে থাকে ইতিপূর্বে তার এ রকম অনেক ঘটনা ঘটেছে। অন্যের হয়ে তানজিলাল রহমান জুম্মির তার নিজ আইডিতে এবং তার ফুড গ্রুপে নানা রকম মিথ্যাচার করছে এবং প্রতিদিনই বিভিন্ন ভাবে ফেইসবুকে লিখালিখি করায় বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।