বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৩:০১ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে হয়েছে। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

১ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০মিনিটের সময় উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাউতলী খোরশেদ মহরীর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ভোর ৫টার সময় চাঁদপুর ও পাশ্ববর্তী জেলার রায়পুর উপজেলা থেকে ফায়র সার্ভিসের ২টি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে রক্ষা পায় পাশে থাকা আরো ২০টি দোকোন ও বসতঘর।

কি ভাবে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা কেউই সঠিক ভাবে যানে বালে জানান, তবে স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্ট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল আহম্মেদ ও ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Model Hospital

আগুনে পুড়ে যাওয়া ক্ষোতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্বাবী করেন, হুমায়ুন কবিরের মুদি দোকানের ৩ লক্ষ টাকা, কামালের মুদি দোকানের ৪ লক্ষ ৫০ হাজার টাকা, মনির হোসের সার ও কিটনাশকের দোনের ৪ লক্ষ ৫০ হাজার টাকা, আয়ত উল্লার হোটেল ও কনফেকশনারী দোকানের ২লক্ষ টাকার, রাকিবের মোবাইলের দোকানের ৩লক্ষ টাকার, ডা.আমির হোসেনের মেডিসিনের দোকানের ৩ লক্ষ টাকার ও সঙ্করের শেলুনের দোকানের ৫০ হাজার টাকার এবং আরিফের ফল ও কনফেকশনারী দোকানের ২ লক্ষ টাকাসহ মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital