বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির বিজয়পুরে মাদ্রাসার ঈদগাঁ কমপ্লেক্সের ছাদ ঢালাই’র উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৩:০৯ পিএম
শাহরাস্তির বিজয়পুরে মাদ্রাসার ঈদগাঁ কমপ্লেক্সের ছাদ ঢালাই’র উদ্বোধন

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির বিজয়পুর পশ্চিমপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও ঈদগাঁ কমপ্লেক্স ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

৭ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে ৫ম তলা বিশিষ্ট হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রায়শ্রী দক্ষিন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: ফজলুর রহমান খাঁন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবদুল মান্নান, উপদেষ্টা নজরুল ইসলাম, হাজী আবুল হাসেম, হাজী জামাল আহম্মেদ, আবদুল আউয়াল মজুমদার, সাইফুল ইসলাম, আবু সাঈদ, ইটালী প্রবাসী রাশেদ খাঁন, ও প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালে বিজয়পুর পশ্চিমপাড়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর হতেই এলাকার বিশ্ষ্টি ব্যাক্তিগনের আর্থিক ব্যবস্থাপনায় এ দ্বীনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে।

Model Hospital

কচুয়ায় সরকারি শেডের ওপর দোকান নির্মাণ! প্রশাসনের নির্দেশে সরানো হলো স্থাপনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম
কচুয়ায় সরকারি শেডের ওপর দোকান নির্মাণ! প্রশাসনের নির্দেশে সরানো হলো স্থাপনা
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের রঘুনাপুর বাজারে হাটের সরকারি শেডের উপর থেকে দোকান নির্মাণ করার অভিযোগে প্রশাসনের নির্দেশে দোকান সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম উপস্থিতি থেকে সরকারি শেডের উপর থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিলে পরবর্তীতে দোকান সরিয়ে নেয়।
স্থানীয়রা জানান,কাদলা মৌজার সাবেক ১৫৫০ দাগের বিএস বর্তমান ২২২৪/৩৭৫৯ এর ৫ শতাংশ জায়গা ক্রয় করেন নুরুল ইসলাম বেপারী। ওই জায়গাটি ব্যক্তি মালিকানা দাবী করে নুরুল ইসলাম বেপারীর ছেলেরা সরকারি শেডের উপর একটি অস্থায়ী দোকান নির্মাণ করেন। এই দোকান নির্মাণ নিয়ে স্থানীয়দের মাঝে মালিকানা জায়গা অথবা সরকারি জায়গা বলে কুতুহল সৃষ্টি হয়।
এ নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করলে স্থানীয় ভূমি অফিস ও সাংবাদিকরা সরে জমিনে আসলে জায়গার মালিক নুরুল ইসলাম বেপারীর ছোট ছেলে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ৫ শতাংশ জায়গার সকল কাগজপত্র গুলো উপস্থাপনা করেন। খারিজ, দাখিলা, দলিল ও সকল কাগজপত্র যাচাই বাছাই করে দেখে ওই জায়গার প্রকৃতি মালিক নুরুল ইসলাম বেপারী। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমিক কর্মকর্তা  সরকারি শেডের উপর দোকানটি সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। বাজারের চারপাশের নির্দিষ্ট পরিধি বা সীমানাভুক্ত (পেরিফেরি) জন্য অপেক্ষা করতে নূরুল ইসলাম বেপারীকে বলে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির স্যারের নির্দেশে সরকারি শেডের উপর থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য বলা হলে, দোকান সরিয়ে নেয়। জায়গার সঠিক কাগজপত্র থাকলে, বাজারের চারপাশের নির্দিষ্ট পরিধি বা সীমানাভুক্ত (পেরিফেরি) জন্য অপেক্ষা করতে নূরুল ইসলাম বেপারীকে বলা হয়েছে।
ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন, দোকান নির্মাণ করা হয়েছে, আমার বাবার ক্রয়কৃত জায়গায়।দলিল, খারিজ, দাখিলাসহ সকল কাগজপত্র রয়েছে আমাদের। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই জায়গাটি দীর্ঘদিন ধরে আমাদের দখলে রয়েছে, কয়েক বছর আগে কাউকে না জানিয়ে জোরপূর্বক ঠিকাদার ও এলাকার একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে সরকারি শেড আমাদের জায়গার উপর নির্মাণ করেন। আমরা তখন বাধা দিলেও, তারা বাঁধা অপেক্ষা করেও শেড তৈরি করেন।