রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মৈশাদীর আবদুস শুক্কুরের উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ গমণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৩:৩৩ পিএম
মৈশাদীর আবদুস শুক্কুরের উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ গমণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের (বসার বাড়ী আবদুস শুক্কুর গাজী উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিদেশ গমণ করেছেন।

১৬ এপ্রিল তিনি উচ্চ ডিগ্রী অর্জনের জন্য আমেরিকার ওহাইও অঙ্গ রাজ্যের গ্রমন করেন। তিনি বিদেশ গমনের পূর্বে সাহতলী উচ্চ বিদ্যালয় সাবেক খন্ডকালীন শিক্ষক ছিলেন।

আবদুস শুক্কুর গাজী, পিতা মোঃ শহীদ গাজী, মাতা নূরজাহান বেগম, গ্রাম হামানকর্দ্দি , ৮নং ওয়ার্ড, মৈশাদী, চাঁদপুর সদর। তাদের পবিবারে ৭ ভাই ২ বোন, ভাইদের মধ্যে আবদুস শুক্কুর গাজী ৪র্থ। তাদের পরিবারের সকলেই উচ্চ শিক্ষিত। আবদুস শুক্কুরের পরিবারের সবাই পিতা ও বড় ভাইয়ের সহযোগীতায় উচ্চ শিক্ষা অর্জন করেন।

আবদুস শুক্কুরের পিতা একজন সামান্য চাটাই ব্যবসা করে অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করেন। আবদুস শুক্কুর আমেরিকার ওহাইও অঙ্গ রাজ্যের ashland city এর ashland  university-তে master of educatin degree পড়াশুনার জন্য যান।

Model Hospital

তবে জানা যায় তিনি master of educatin degree complte এর পর phd complte করবেন।

এ জন্য তিনি সবার কাছে আন্তরিক ভাবে দোয়া কামনা করেছেন। সময় সল্পতার কারনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপ্রতিবেশি অনেকের কাছে বলতে পারেননা। এজন্য তিনি সবার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়েছেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।