বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কন্ঠশিল্পী তাহমিনা হারুনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪:৩০ পিএম
কন্ঠশিল্পী তাহমিনা হারুনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরের সু পরিচিত কণ্ঠশিল্পী তাহমিনা হারুনের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। চাঁদপুর শহরের ঢালীঘাট এলাকার তাহমিনা হারুন স্বপ্ন বিলাসে মিলাদ, দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল শুক্রবার বিকালে এ মিলাদ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

তাহমিনা হারুনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুমা তাহমিনা হারুনের বড় ভাই মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দীন।

তাহমিনা হারুনের প্রথম মৃত্যু বার্ষিকীর মিলাদ, দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, অনন্যা নাট্য গোষ্ঠী ও চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, অনন্যা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক মৃনাল সরকার, স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদিন জনু, দৈনিক চাঁদপুর খবরের প্রধান প্রতিবেদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী, নাট্যাভিনেতা পরিমল দাস নুপুর, পলাশ মজুমদার, কৃষ্ণ গোপাল সরকার, চিত্রশিল্পী  মনির হোসেন মান্না, মরহুমার পুত্র আফজাল রশিদ শান্ত, ফয়সাল রশিদ শাওনসহ চাঁদপুর শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে বৈড়ি আবাহাওয়ার মাঝে ও প্রায় হাজারো মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।

Model Hospital

উল্লেখ্য: গত বছরের ২০ এপ্রিল তাহমিনা হারুন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তাহমিনা হারুন চাঁদপুর শহরে জনপ্রিয় কণ্ঠ শিল্পী ছিলেন। তাকে সবাই সাবিনা ইয়াসমিন বলে ডাকতো। এমন গুণী শিল্পী চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে এক বছর আগে শোকের সমুদ্রে ভাসিয়ে চলে যাবে কেউ তা মানতে পারেনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।