বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে খোকন মল্লিক’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৪:২৪ পিএম
শাহমাহমুদপুরে খোকন মল্লিক’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বিএনপি নেতা, আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক এর উদ্যোগে শাহমাহমুদপুর ইউনিয়নের ইফতার মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া. তারেক রহমানের সুস্থতা ও শেখ ফরিদ আহাম্মেদ মানিক ভাইের কারামুক্তি উপলক্ষে তিনি ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন।
শনিবার ভভড়ঙ্গারচর ঈদগাহ জামে মসজিদ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ বাকের খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল আমিন সুমন, সদর উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম বাবলু, শাহমাহমুদপুর  ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রুবেল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান কারি, মোঃজহির বেপারী  মোঃ ওয়াসিম হাজী, আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহআলম সদার, মোঃ ইকবাল খান, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন গাজী, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ, ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক  মোঃ শরীফ পাটওয়ারী, ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ তাজুল ইসলাম খান, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান পাটওয়ারীসহ বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।