বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মুজিব বর্ষে আশ্রয়ন প্রকল্পের গৃহ ও ভূমি হস্তান্তর বিষয়ে প্রেস কনফারেন্স 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৩:৫৪ পিএম
শাহরাস্তিতে মুজিব বর্ষে আশ্রয়ন প্রকল্পের গৃহ ও ভূমি হস্তান্তর বিষয়ে প্রেস কনফারেন্স 
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে নির্মিত গৃহ ও ভূমি হস্তান্তর বিষয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) বেলা ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে শাহরাস্তি প্রেসক্লাবের সংবাদকর্মীদের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়ে গণমাধ্যমকর্মীদের সম্মুখে মূল বক্তব্য উপস্থাপন করেন নবাগত শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ন রশিদ।
তিনি তার বক্তব্যে বলেন, শাহরাস্তি উপজেলায় ১ম পর্যায়ে কেশরাঙ্গা ও শোরসাক গ্রামে ৫টি, ২য় পর্যায়ে টামটা দক্ষিণ ইউপিতে আলীপুর গ্রামে ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন  করা হয়েছে। এছাড়া স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের ঐকান্তিক প্রচেষ্টা ও  ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার ঘুঘুশাল গ্রামে একটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ দ্বারা সূচীপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রামে ২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ কক্ষ বিশিষ্ট একক গৃহ নির্মাণ করে তা হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে ২৩ টি ভূমিহীন পরিবারকে উপযুক্ত খাস জমি না থাকায় জমি ক্রয়ের মাধ্যমে ঘর নির্মাণপূর্বক পুনর্বাসন কাজ চলমান রয়েছে।
এ সকল পরিবারকে ১ টাকা সেলামীতে ২ শতক জমি বরাদ্দ দেয়া হয়েছে। এসব ভূমি কবুলিয়ত, রেজিষ্ট্রেশন, নামজারী ও জমাখারিজ খতিয়ান সৃজন, সনদপত্র প্রদানসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে এবং চলমান রয়েছে। প্রতিটি একক গৃহের আয়তন ৩ শ ৯৫ বর্গফুট। ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি গৃহে টয়লেট, রান্নাঘর ইউটিলিটি কক্ষ থাকবে।
প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital