শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নবাগত ইউএনও হুমায়ন রশীদের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৩:৫৭ পিএম
শাহরাস্তিতে নবাগত ইউএনও হুমায়ন রশীদের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের বৈঠক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে  নবাগত ইউএনও মো. হুমায়ন রশীদের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪-এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন সম্প্রতি শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করা মো. হুমায়ন রশীদ শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সকল সদস্যেরদের সঙ্গে এক মুক্ত আলোচনায় মিলিত হন।
ওই সময়ে তিনি তার আলাপচারিতায় পূর্বের কর্মস্থল এবং বর্তমান শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে আগামী দিনগুলোতে কর্ম পরিকল্পনা নিয়ে মতামত আদান-প্রদান করেন।
এ সময়ে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে নিবার্হী অফিসারের নিকট বক্তব্য উপস্থাপন করেন।  উপজেলা নির্বাহি অফিসার সকল গণমাধ্যম কর্মীদের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন। পরে নির্বাহি অফিসার তার বক্তব্যে বলেন, আমি এখানে এসেছি মাত্র এক সপ্তাহ হলো। আপনাদের সকলের বক্তব্য শুনে মনে হয়েছে শাহরাস্তির গণমাধ্যমকর্মীরা উন্নত মনের অধিকারী এবং ভালো মানসিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। একপর্যায়ে তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করেন।
ওই সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নির্বাহি অফিসারকে সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ আলোচনাকালে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুচিপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রোটা: মোঃ আবুল কালাম, সহ সভাপতি মুঈনুল ইসলাম কাজল, হাবিবুর রহমান ভূঁইয়া, সজল পাল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ন সম্পাদক ও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, প্রেসক্লাবের সহ যুগ্ন সম্পাদক, সকলের কণ্ঠের প্রধান সম্পাদক  মোঃ ফয়েজ আহমেদ, আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক  ও মফস্বল  সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য কামরুজ্জামান সেন্টু, অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মহিন উদ্দিন ।
এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মাসুদ আলম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital