বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কমিটি গঠনকল্পে আওয়ামী মোটর চালক লীগের ইফতার ও আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪:৫৪ পিএম
চাঁদপুরে কমিটি গঠনকল্পে আওয়ামী মোটর চালক লীগের ইফতার ও আলোচনা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ চাঁদপুর জেলার শাখার উদ্যোগে মতলব দক্ষিণ পৌর কমিটি গঠনকল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর শহরের পৌর বাসষ্টান্ড ফয়সাল শপিং মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কামরুল হাসান মাসুদ সরকারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিলের উপস্থাপনায় ইফতার পূর্ব উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী মোটর চালক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া পাটোয়ারী, সহসভাপতি আঃ বারেক গাজী, মিজানুর রহমান খান গাফফার, আঃ আলিম মিয়াজী মানিক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিঠু, সমাজ কল্যাণ সম্পাদক আঃ রহমান খান, সহ সম্পাদক আঃ গফুর প্রধান, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জিসান প্রধানিয়া।

আলোচনা সভা শেষে সভায় উপস্থিত সকল সদস্যের সিদ্ধান্তক্রমে মতলব দক্ষিণ পৌর আওয়ামী মোটর চালক লীগের ৫১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।

Model Hospital

কমিটির সভাপতি নির্বাচিত হয় মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল গাজী, সাধারণ সম্পাদক আল আমীন হাজরা ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রুবেল গাজী।

সবশেষে সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital