শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ২:৫৪ পিএম
শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

‘এই প্রণোদনা কৃষকদের  ফসল উৎপাদনে উপকারে আসবে’

—-মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
:: মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে মৌসুমী উফশী আউশ উৎপাদন  বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ সার বীজ বিতরণ করা হয় ।
বৃহস্পতিবার দুপুরে (২৮-এপ্রিল) উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপ্রদানে এতে ভার্চুয়াল টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর  অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।
তিনি বক্তব্য বলেন, পৃথিবীতে বর্তমানে খাদ্য সংকট বিরাজমান রয়েছে। সে তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমরা বহুলাংশে স্বয়ংসম্পূর্ণ। যে সকল পর্যায়ে কিছুটা ঘাটতি দৃশ্যমান সে থেকে উত্তরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত প্রণোদনা হিসেবে সার বীজ বিতরণ করে আসছে। এই বিতরণকৃত সার বীজের সুবিধাভোগীর সংখ্যা গত মৌসুমের থেকে প্রায় দ্বিগুণ । আপনারা এ সরকারি প্রণোদনা কৃষি উৎপাদনে  কাজে লাগিয়ে নিজের এবং রাষ্ট্রের উপকারে অবশ্য অবদান রাখবেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার তার সভাপ্রধানের বক্তব্য কৃষক পর্যায়ে এই প্রণোদনা কাজে লাগিয়ে উপকৃত হওয়ার আহ্বান জানান। ওই সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ।
পরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবীব তার বক্তব্য, কৃষকদের উদ্দেশ্যে বলেন আপনারা বীজতলা তৈরি করে গাইডলাইন অনুসারে বীজ বপন করবেন এবং মাত্রা নির্ণয় করে সার প্রয়োগ করবেন তাহলে কাঙ্খিত ফসল উৎপাদনে  সক্ষম হবেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ শাহাবুদ্দিন সহ অত্র অফিসের উপসহকারী অফিসার ও কর্মকর্তা-কর্মচারী  সুবিধাভোগী, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পর্যায় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ আউশ প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে প্রতি জন কৃষক ৫ কেজি বীজ , ডিএপি- সার ২০ কেজি, এমপিও সার ১০  কেজি বরাদ্দ পায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital