বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বাসীকে আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ২:৪২ পিএম
চাঁদপুর বাসীকে আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের ঈদুল ফিতরের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার জনগনসহ জেলার সর্বস্তরের জনগন ও দেশ বিদেশের সবাইকে ঈদুল ফিতেরের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন আল্লাহ তাআলা তোমাদের ওপর এ মাসের রোজা ফরজ করেছেন (মুসনাদে আহমদ, হাদিস : ৭১৪৮)।
মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয় এ মাসে। একটি নেকী ১০ গুণ থেকে (ক্ষেত্র বিশেষে) ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন: কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন। কারণ রোজা আমার জন্য। সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব। (বুখারি, হাদিস : ১৮৯৪)।
তিনি আরো বলেন, ‘রহমত, মগাফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ”।
মহান সৃষ্টি কর্তা আল্লাহ রাব্বুলআলামিনের কাছে প্রার্থনা সমগ্র পৃথিবী এই বিষাদ কাটিয়ে উঠুক, দ্রুত পৃথিবী উদ্ভাসিত হোক নতুন সবুজ সোনালী আনন্দে। ঈদের আনন্দ ছড়াক সবার প্রাণে, সবার ঘরে। মঙ্গলময় হোক প্রতি মূহুর্ত’।
বাংলাদেশ আওয়ামী লীগের সন্মানিত সর্বস্তরের নেতৃবৃন্দ এবং দেশে বিদেশে অবস্থানরত সকল নেতা কর্মী ভাইবোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
             “ঈদ মোবারক”
=-প্রেস বিজ্ঞপ্তি :

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital