বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৪:৪০ পিএম
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ফরিদগঞ্জসহ দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, মুসলিম ধর্মালম্বী পুলিশ সদস্যরা আমরা সিয়াম সাধনার মধ্যে ও জনগণের সেবায় নিয়োজিত ছিলাম এবং থাকবো।

আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে, তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সাধ্যমতো সবাইকে চেষ্টা করতে হবে বিত্তবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যের অবদান রাখতে হবে, তাহলে ঈদ আনন্দ সবার মাঝে বিরাজ করবে।

তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ ঈদ মানে মিলন ঈদ মানে শান্তি, সেই শান্তিতে থাকতে হলে আপনাদের আশেপাশে মাদক কারবারি, চোরা চালানি, ছিনতাইকারী, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেখলে নিকটস্থ থানায় খবর দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে, অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানাতে হবে।

Model Hospital

বাল্য বিবাহ ও মাদককে না বলুন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital