শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৮:৪৮ এম
মতলব উত্তরে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান।

নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি পদে কাউছার আহমেদ ৩৩৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। নজরুল ইসলাম কাজল ২৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উত্তম চন্দ্র দাস ১৮৭ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে শাহিনা আক্তার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারহানা ইসলাম লাকী ৬০ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন।

এদিকে কলেজ শাখায় সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় দেলোয়ার হোসেন মোল্লা ও মোঃ আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আসাদুল্লাহ ও মোঃ আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি কামরুন্নাহার এবং দাতা সদস্য জিয়া উদ্দিন আহমেদ বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইটিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান। এসময় প্রধান শিক্ষক মোঃ শরীফ উল্লাহ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আনিছুল হক, মতলব উত্তর উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাড. শামীমুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।