শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮তম সাহিত্য আড্ডা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৭:১০ এম
লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮তম সাহিত্য আড্ডা

নিজস্ব প্রতিনিধি : আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো ফরিদগঞ্জ লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮ তম সাহিত্য আড্ডা। ভুরি ভোজ, গান-আবৃত্তি আর সাহিত্য আড্ডায় মুখরিত ছিলো লেখক ফোরাম কার্যালয়।

১৩ মে শুক্রবার জুময়ার নামাজের পর সদস্যরা একে একে আসতে থাকে সংগঠনের কার্যালয়ে। ভিন্ন ধরনের আয়োজনে চমকে যায় অনেকেই। হোটেল নয়, অফিসেও রান্নার আয়োজন নেই। হঠাৎ অফিসে পাতিল পাতিল খাবার দেখে অনেকেই অবাক হয়ে যায়। একজনের বাসা থেকে ভাত, আরেকজনের বাসা থেকে ভর্তা, অন্যজন করলো ডাল, মুরগী এবং শুটকীর রেসিপি। কেউ আবার হাতে করে নিয়ে আসলো লেবু আর শষা। এভাবেই সংগঠনের প্রতি সদস্যদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে অনুজরা পেলে অনুপ্রেরণা। মাধুর ভিছিয়ে সবাই খেলে নিলো দুপুরের খাবার। খাবারের পর পরই শুরু হলো ঈদ পুনঃমিলনী ও সাহিত্য আড্ডা। সহ-সভাপতি মহশিন হাসান শুভ্রের সভাপতিত্বে ইয়াছিন দেওয়ানের উপস্থাপনায় শুরুতে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ‘ ওমন রমযানেই রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ফাতেমা ইয়াছমিনের কণ্ঠের সাথে উক্ত গানে প্রায় সবাই গলা মিলান।

এ সময় কবিতা পাঠ করেন দন্ত্যন ইসলাম (দূরত্ব), পাবেল আল ইমরান (শয়তানকে ঈশ^র ঘোষণা করে) ফাতেমা আক্তার শিল্পী (স্বপ্নসঙ্গী), মোস্তাফিজুর রহমান (দিন মজুরের গল্প), তানজিল হৃদয় (বিকট মূর্তি)। কবিতা আবৃত্তি করেন তারেক রহমান তারু। অনুগল্প ‘শুধুই কী বিড়াল ছিলো’ পাঠ করে ইয়াছিন দেওয়ান, ছোট গল্প ‘ভালোবাসার খোঁজে’ পাঠ করেন মহশিন হাসান শুভ্র। এছাড়াও গান পরিবেশন করে নাজমুন নাহার মারিয়া।

গল্প কবিতা নিয়ে আলোচনা-সমালোচনা করেন পাবেল আল ইমরান, দন্ত্যন ইসলাম, অমৃত ফরহাদ ও ফাতেমা ইয়াছমিন।
সাধারণ সম্পাদক কউছার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কাওসার আহমেদ, মোস্তফা কামাল মুকুল, সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, অর্থ সম্পাদক তারেক রহমান তারু, সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, আইসিটি সম্পাদক আব্দুলকাদির, প্রচার সম্পাদক গাজী জাহিদ, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ফাবিয়া জাহান। বিশিষ্ট লেখক রাসেল ইব্রাহিম, সদস্য রাবেয়া আক্তার, জুনায়েদ হক আহাদ প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital