বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সূচিপাড়া উবি’র পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৭:২০ এম
সূচিপাড়া উবি’র পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন
স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহি সুচিপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ২০২২ সালের অভিভাবক নির্বাচন সমাপন্ন হয়েছ।
এতে অভিভাবক প্রতিনিধি পদে ৬ জন অভিভাবক নির্বাচনে অংশ গ্রহন করেন। চারজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- ১ নং সদস্য মোঃ আলমগির হোসেন (৩৫৭) , ২ নং সদস্য মোঃ মিজানুর রহমান (৩০২) , ৩ নং সদস্য আলী হোসেন মন্টু (৩০০), ৪ নং সদস্য মোঃ ইউসুফ খান মিলন (২৫৯)।
মোট ভোটার ছিলেন ৮১২,  ভোট গ্রহন ৫৭৫ এতে বৈধ ভোট -৫৫৪ , বাতিল ভোট- ২১। নির্বচন পরিচালা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ অবু ইসাহাক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। তাকে সহায়তা করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্যা, সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জুয়েল, সমাজ সেবা অফিসের মোঃ আওলাদ হোসেন। শারাস্তি থানা পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital