বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী বাজারে সরকার কম্পিউটার সেন্টারের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৭:৪৭ এম
শাহতলী বাজারে সরকার কম্পিউটার সেন্টারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে সরকার কম্পিউটার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১৪ মে (শনিবার) দুপুর ১২টায় শাহতলী বাজারে অবস্থিত সরকার কম্পিউটার এর শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উদ্বোধন শেষে জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ ও সরকার কম্পিউটার এর পরিচালক মো: রানা সরকার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, সরকার কম্পিউটার সাফল্যের সাথে এগিয়ে যাবে এ কামনা করছি। এখন যেকোন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হয়। আর এজন্য প্রয়োজন সঠিক সেবা প্রাপ্তির স্থান। আমি মনে করি এ প্রতিষ্ঠান জনগণকে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের ভর্তি, ভর্তির আবেদনসহ শিক্ষা সংক্রান্ত সকল অনলাইন এর সেবা স্বল্পমূল্যে করে দিবে। সরকার কম্পিউটারে আপনারা কাজ করাবেন। সরকার কম্পিউটার এর মালিক রানা সরকার আইটিতে দক্ষ। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজগুলো এখানে করবেন।

Model Hospital

তিনি বলেন, শাহতলী বাজার প্রাচীনতম বাজার। আমি চাই সবাই মিলে এ বাজারকে উন্নত করবে, এ বাজারের ঐতিহ্য ধরে রাখবে। বাজারে যাতে পানির জমে না থাকে সেজন্য ড্রেনেজ ব্যবস্থা করবে। সরকার কম্পিউটারটি আপনারা কাজ করবেন। সরকার কম্পিউটার আইটিতে দক্ষ। আপনারা প্রতিষ্ঠানের কাজগুলো এখানে করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: মানিক মিয়া, হিসাব সহকারি মো: মেহেদী হাসান, বাজারের হোটেল ব্যবসায়ী মো: রিপন, বাজার ব্যবসায়ী মো: আক্তার, বাজার ব্যবসায়ী মো: সোহাগ গাজীসহ অন্যান্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital