বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় অটোতে ল্যাপটপ খুইয়েছেন অসহায় ব্যক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ১:২৯ পিএম
মহামায়ায় অটোতে ল্যাপটপ খুইয়েছেন অসহায় ব্যক্তি
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশাতে ল্যাপটপ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর এলাকার এক ব্যক্তি।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে চাঁদপুর থেকে বাড়িতে ফেরার পথে ওয়ারলেস এলাকায় একটি অটো রিকশায় ওঠে মোঃ আবুল হোসেন নামে এক ব্যক্তি। তিনি তার এলাকা পল্লীবিদ্যুৎ-এ মনের ভূলে টোসিবা ব্রান্ডের ল্যাপটপের ব্যাগটি অটোতে ফেলে রেখেই নেমে পড়েন এবং চলে যান। পরে চেষ্টা করেও হাজীগঞ্জগামী সেই অটোটি আর খুঁজে পাওয়া যায় নি।
এ নিয়ে বুধবার (১৮ মে) সকালে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে উপরোক্ত সকল তথ্যাদি জানা যায়। হারিয়ে যাওয়া ল্যাপটপের মালিক মোঃ আবুল হোসেন জানান, ঐ ল্যাপটপে তার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস রয়েছে। কোন ব্যক্তি কিংবা ঐ অটো চালক যদি তার ল্যাপটপটি ফিরিয়ে দেন তাহলে তাকে উপযুক্ত সম্মান করা হবে।
সন্ধান পেলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল নাম্বার- 01676665439 ও 01986902941। অথবা মোঃ আবুল হোসেন, পিতা- ফজলুল হক মল্লিক, গ্রাম- ভড়ঙ্গারচর, পোস্ট- শাহাতলী, শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর এ ঠিকানায় যোগাযোগ করতে বলা হলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital