বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিতাকে চিকিৎসা করানো হলোনা শাহরাস্তির সোহেলের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ১:৫৮ পিএম
পিতাকে চিকিৎসা করানো হলোনা শাহরাস্তির সোহেলের
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পিতাকে চিকিৎসা করাতে এসে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আলমগীর হোসেন সোহেল নামে এক যুবক।
শুক্রবার সকালে লাকসাম মুদাফফরগঞ্জ সড়কে নোয়াপাড়া এলাকায় পিকআপের সাথে মোটরবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের কাজী বাড়ির আব্দুল আজিজের পুত্র মোঃ আলমগীর হোসেন সোহেল তার নোয়াখালী কর্মস্থল থেকে নিজ বাড়িতে অসুস্থ পিতাকে চিকিৎসা করাতে ফিরছিল । ওই সময় মুদাফফর গঞ্জ বাজার থেকে তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান সোহেলের মোটরবাইকে সজোরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সংজ্ঞাহীন সোহেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়। পরে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানের চালক ও গাড়িটিকে আটক করে লাকসাম থানা  পুলিশে দেয়। নিহত সোহেলের পরিবার সূত্র আরো জানায়, সে কর্মজীবনের প্রথমে গ্রামীণফোন বর্তমানে নোয়াখালীতে আরএফএল কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনাকবলিত হয়ে প্রাণ হারালো। সে বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে।
ওইদিন বিকাল ৫:৩০ মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সোহেলের অকাল প্রয়াণের সংবাদে শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী এবং তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান তার বাড়িতে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital