বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইজিপিপি প্রকল্প বাস্তবায়নের উপর সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:১৮ পিএম
চাঁদপুরে ইজিপিপি প্রকল্প বাস্তবায়নের উপর সেমিনার অনুষ্ঠিত
সজীব খান : জেলা পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ( ইজিপিপি) প্রকল্প বাস্তবায়নের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে হাজিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিরিক্ত হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় অন্যান্যদেন মধ্য বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুদীপ্ত রায়, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, নৌ পুলিশের এসপি শহিদুল ইসলাম, ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট  রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন রশিদ, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাসলিমুন নেসা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা থোয়াইহলা চৌধুরী, কচুয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশিকুর রহমানসহ প্রতিটি উপজেলা পিআইও, উপ-সহকারী প্রকৌশল উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital