শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব চাঁদপুর’র সাংগঠনিক সম্পাদক সাইফুল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:৩০ পিএম
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব চাঁদপুর’র সাংগঠনিক সম্পাদক সাইফুল

মতলব উত্তর ব্যুরো : টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব চাঁদপুর এর সাংগঠনিক সম্পাদক-১ এর দায়িত্ব পেলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বড় মরাদোন গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম (সোহেল সরকার)।

এ উপলক্ষে পাওয়ায় গ্রীণ ইউভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের পক্ষ থেকে এবং মতলব উত্তর উপজেলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পক্ষ হতে মতলবের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম (সোহেল সরকার)কে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ইতোপূর্বে সততা এবং নিষ্ঠার সাথে ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম (সোহেল সরকার) নোয়াখালী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে সাধারণ সম্পাদক, এটিইটি এর শুরু থেকে কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক্স স্টুডেন্ট ফোরামের তথ্য ও গবেষনা সম্পাদক, বড় মরাদোন মোহাম্মদীয়া (সাঃ) হফিজিয়া মাদ্রাসার সাবেক যুগ্ম সম্পাদক, বড় মরাদোন যাত্রিক ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে তিনি মতলব উত্তর দূরন্ত-৯৭ যুগ্ম সম্পাদক, বড় মরাদোন আদর্শ যুব সমাজের উপদেষ্টা হিসাবে দায়িত্বরত আছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital