শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁসক বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:৪৩ পিএম
চাঁসক বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট : মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে ২২ মে ২০২২ (রবিবার) বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বাংলা বিভাগের উদ্যোগে ‘‘বাংলা সাহিত্যে দ্রোহের পথিকৃৎ মধুসূদন: একটি পর্যালোচনা’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিনের সভা প্রধানে এবং প্রভাষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। মূখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান। সেমিনারে বাংলা বিভাগের শিক্ষার্থীরা, প্রভাষক আবু সাইদ, সহযোগী অধ্যাপক অমর চন্দ্র দাস, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার মাইকেল মধুসূদনের সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘‘মাইকেল মধুসূদনের বিস্ময়কর প্রতিভাই তাঁকে অনন্য সাধারণ কবি রূপে বিকশিত ও প্রস্ফূটিত করেছে, সরোবরে অজস্র ফুটন্ত পদ্মের মত। অবিস্মরণীয় দক্ষতা, ক্ষমতা ও প্রতিভা বলে বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন।’’

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘ মাইকেল মধুসূধন দত্ত বাংলা সাহিত্যের প্রাণপুরুষ। বাংলা সাহিত্যের হাজার বছরের অচলায়তনকে ভেঙে তিনিই প্রথম আধুনিকতার আলোকরশ্মি দিয়ে বাংলা সাহিত্যের গতিপথকে বদলে দিয়েছেন। মহাকাব্য, গীতিকাব্য, পত্রকাব্য, সনেট, নাটক ও প্রহসন- সাহিত্যের এই রূপগুলোর সৃষ্টি করে তিনি নতুন যুগের শুভ সূচনা করেন। পাশাপাশি চরিত্র, ভাষা, ছন্দ, অলংকার এমনকি জীবনবোধ উপস্থাপনায় হাজার বছরের বাঙালি সমাজ ও বাংলা সাহিত্যের চিরাচরিত রীতিকে ভেঙে মধুসূদন বিদ্রোহের ভূমিকা পালন করেন। সেমিনার পেপারে এ বিষয়গুলো সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।’’ তিনি সুন্দর একটি সেমিনার আয়োজনের জন্য বাংলা বিভাগের শিক্ষার্থীসহ সকল শিক্ষক কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital